বিষয়বস্তুতে চলুন

পাতা:কমলাকান্তের পত্র - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৯২৩).pdf/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

কমলাকান্তের পত্র

যে বুঝেচে সে মজেচে
যে বুঝেনি সে আছে ভাল
যে আধ্ বুঝেচে তার প্রাণ গেল।

 একচ্ছত্রী নিরঙ্কুশ সম্রাট যার ইচ্ছাই আইন,—আর সকল শাসন ক্ষমতার প্রস্রবণরূপী জনশক্তি, তা’র আদেশ ও ইচ্ছাদ্বারা নিয়ন্ত্রিত যে শাসনযন্ত্র—এই দুই ধারার, Autocracy ও Democracyর, মধ্যবর্ত্তী একটা খিচুড়ী আছে যার নাম Limited monarchy. এ মাঝামাঝি ব্যবস্থার যে বাহার তা’র খরচ অনেক; সে খরচ বাজে খরচ বলে’ দুই একটা দেশ ছাড়া, আর সব বড় দেশ থেকে সে শ্বেত-হস্তীর পূজা উঠে গেছে

 স্বাধীন ও পরাধীনের মধ্যবর্ত্তী অবস্থা হচ্ছে Protectorate; মহাযুদ্ধের পর Protectorate কথাটার কাকু ধরা পড়ে যাওয়াতে, আর একটা কথা তা’র পরিবর্ত্তে ব্যবহার আরম্ভ করা হ’য়েচে—Mandatory; বস্তু একই, অর্থাৎ দেশটা দেশবাসীরই রইল—কেবল চাবিকাটিটা Mandatory, অর্থাৎ যিনি বা যাঁরা ভারপ্রাপ্ত, তাঁদের আয়ত্ত্বের ভিতর থাকল। এই রকম Protectorate বা Mandatory ইংলণ্ডেরও আছে, ফরাসিরও আছে, ইটালিরও আছে। ফরাসির Mandatory আনাম প্রদেশ, সেখানে রাজা আছেন, তাঁর দরবার আছে—তিনি আইনে সর্ব্বশেষ স্বাক্ষর না করলে আইন মঞ্জুর নয়—কিন্তু মঞ্জুর না করাও তাঁর ইচ্ছা সাপেক্ষ নয়; এই যে Duality বা দ্বৈতবাদ, কাগজে কলমে ইহার একটা অর্থ থাকতে পারে, কিন্তু আনামবাসীদের জীবনে ইহার

১০৬