এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কমলাকান্তের পত্র
বলচেন—From the great deep to the great deep he goes, এই দুই অতলস্পর্শের মধ্যস্থিত—অনাদি অতীত ও অনন্ত অনাগতের মাঝামাঝি দুদিনের ঘুর্ণিপাকে কি আলোড়ন বিলোড়ন, এই ক্ষুদ্র সঙ্কীর্ণ যোজকের মধ্যে কি নাবাউঠা, কি টানাটানি,—“মাঝামাঝি”র সমস্ত দুঃখের কি একত্র সমাবেশ! এ দুঃখের একমাত্র ঔষধ আমি জানি, যদি কেউ চাও ত আমি দিতে পারি।
১০৮