বিষয়বস্তুতে চলুন

পাতা:কমলাকান্তের পত্র - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৯২৩).pdf/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

কমলাকান্তের পত্র

প্রতিধ্বনি উত্থিত হচ্চে; কিন্তু প্রতিধ্বনি, প্রাণহীন অসম্পূর্ণ মুহূর্ত্ত মাত্র স্থায়ী; আমাদের হৃদয়ের সাড়াও তাই—প্রাণহীন ও মূহূর্ত্তমাত্র স্থায়ী। কোন ডাকই আমাদের অন্তরাত্মাকে জাগাতে পাচ্ছে না, প্রতিধ্বনির প্রতিধ্বনিতেই সব মিলিয়ে যাচ্ছে। আমাদের মুখের কথা সেই প্রতিধ্বনির প্রতিধ্বনি; এই অর্থে আমাদের পক্ষে কথা কহা সহজ, কাজ করা শক্ত। কিন্তু যে বাক্য অত্যাচারের মস্তকে বজ্ররূপে পতিত হয়, অসত্যের মর্ম্মস্থল বিদ্ধ করে, অন্যায়ের অবগুণ্ঠন ছিন্ন করে’ তা’র দানব-মূর্ত্তি প্রকাশিত করে’ দেয়, সে বাক্য জ্ঞানের পরিপূর্ণতার মধ্যে জন্মগ্রহণ করে ও অকুতোভরে স্ফুরিত হয়। সে বাক্য অমূল্য!


১১৪