মা ভৈঃ
আম আর মর্ত্তমান কলা, দু’টা ভিন্ন ফল,—কিন্তু কে ছোট কে বড়, ও-প্রশ্নের কোন মানেই হয় না; ১০৲ টাকায় এক মণ চাল,—১০ টা টাকা, আর ১ মণ চাল, দুই তুল্য মূল্য হ’তে পারে, কিন্তু দু’টা এক বস্তু নয়। অতএব দেখা যায়, ভিন্ন হ’লেও তুল্য-মূল্য হ’তে পারে; কিন্তু তুল্য-মূল্য বলে’ এক বা সমধর্ম্মী নাও হ’তে পারে। স্ত্রী ও পুরুষ সম্বন্ধে সেই কথা—ভিন্নধর্মী বলে’ কেউ কারও চেয়ে ছোট বা বড় নয়; তুল্য-মূল্যই যদি হয় তা হ’লেও এক নয়।
People do not realise that equity and equality are not the same thing, that equality may co-exist with difference, and is not secured by sameness, and that just as the heart and the liver may each he considered “equals”, tho’ performing different functions, so the equality between men and women may, after all, best be secured by not striving for identity.
স্ত্রী ও পুরুষ তথাপি সমান, যদি মা সকল একথা বলেন, তা হ’লে আমাকে বলতেই হবে, মা সকল “রেগেছেন”, জেগেছেন একথা বলতে পারব না।
তারপর স্বাধীনতার কথা; মা সকলের আব্দার এই,—কেন স্ত্রী পুরুষের অধীন হ’য়ে, আজ্ঞাবাহী, পুতুল-নাচের পুতুল হ’য়ে থাকবে। এখানেও আমি “রাগার”ই লক্ষণ দেখতে পাই—“জাগার” লক্ষণ দেখতে পাই না। প্রথম কথা, গৃহস্থলীটা প্রাচীন Sparta রাজ্যের
১১৭