বিষয়বস্তুতে চলুন

পাতা:কমলাকান্তের পত্র - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৯২৩).pdf/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

কমলাকান্তের পত্র

পাড়া পর্য্যন্ত, সবই করতে হবে। যে দেশ থেকে স্ত্রী-স্বাধীনতার ঢেউ এ দেশে উপস্থিত এসে লেগেছে, সে দেশে factory girl থেকে আরম্ভ করে’ ছুতার, রাজমিস্ত্রি, chauffeur, গাড়োয়ান, মেয়েরা সব কাজই কচ্চে, আবার member of Parliamentও হয়েচে। স্ত্রী পুরুষ ভেদাভেদে কার্য্যের ভেদাভেদ হয় নি, এবং স্ত্রী “স্বাধীন” বলে’ পুরুষের অধীনতা পাশ থেকে একেবারে মুক্ত হ’তেও পারে নি।

 কেন পারে নি তা’র কারণ বলচি। স্বাধীনতা ও সাম্য ছাড়া আর একটা জিনিষ আছে, সেটার নাম—মৈত্রী। এই মৈত্রীর ক্ষুধা, কি পুরুষ কি স্ত্রী, উভয়েরই হৃদয়ে চিরদিন আছে ও থাকবে; স্ত্রীপুরুষের মধ্যে স্বাধীনতা ও সাম্যের দাবী অপ্রাকৃত, অলীক—কিন্তু মৈত্রীর আহ্বান তাদের প্রকৃতির নিভৃত কন্দর থেকে চিরদিন প্রতিমুহূর্ত্তে ধ্বনিত হচ্চে, সে আহ্বানকে কানে তুলা দিলেও, শুন্‌তে হ’বে, কেননা সেটা বাইরের আহ্বান নয়—সেটা ভিতরের ডাক।


১২০