বিষয়বস্তুতে চলুন

পাতা:কমলাকান্তের পত্র - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৯২৩).pdf/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

২১

সৈরিন্ধ্রী

আমি একদিন প্রসন্নকে বল্লুম—স্বাধীন হ’বে, প্রসন্ন? প্রসন্ন হাঁ করে’ রইল। প্রসন্ন মনে কল্লে হয়ত আমি নেশার ঝোঁকে কথা কচ্চি—তা নয়; আমি আবার বল্লুম—প্রসন্ন, স্বাধীন হবে?

 প্রসন্ন। আমি আবার কার অধীন? আমি কার’ খেয়ে রেখেচি যে, পরের এন্তাজারি করতে হবে?

 আমি। তবুও স্বাধীন হ’লে—যা খুসি করবে, যেখানে খুসী যাবে।

 প্রসন্ন। আমি কোথা যাই না? আমায় আটকে রাখে কে? আমাকে বেঁধে রেখেছে কে? আমি হাটে যাই, মাঠে যাই, তীর্থে যাই, মেলায় মচ্ছবে কোথা যাই না—

 আমি। তা বটে, কিন্তু তবু তুমি স্বাধীন হ’লে আর এক রকম হ’য়ে যাবে— স্বাধীন হ’য়ে যাবে।

 প্রসন্ন। সে কি রকম?

 আমি। বুঝতে পাচ্চ না—স্বাধীন না হ’লে স্বাধীনতার মর্ম্ম বুঝতে পারবে না।

 কিন্তু প্রকৃত কথা বলতে কি, প্রসন্নর কথায় আমারই মনে

১২১