বিষয়বস্তুতে চলুন

পাতা:কমলাকান্তের পত্র - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৯২৩).pdf/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

২২

কামিনী কাঞ্চন

বুদ্ধদেব থেকে আরম্ভ করে’ মহম্মদ, তারপর পরমহংসদেব পর্য্যন্ত কামিনীর প্রতি একান্ত বিমুখ। ভাষাটা যদি ভাবের আবরণ না হ’য়ে ভাবের অভিব্যক্তিই হয়, তা হ’লে কামিনী কথাটাতেই নারীর প্রতি চিরদিনের অশ্রদ্ধাই crystallised হ’য়ে রয়েছে। wo-man কথাতেই নাকি man এর woeই সূচনা করে। মাঝে মাঝে কবি, (যাঁকে কবিগুরু বাতুল বলেচেন) নারীকে ministering angel বলে’ সুখ্যাতি করেচেন; কিন্তু সে কথায় নারীর কামিনী আখ্য মুছে যায় নি, সংসারেও তা’র স্থান খুব প্রশস্ত হ’য়েও যায় নি। কিন্তু স্বর্গই বল আর সংসারই বল, নারী ছাড়া সম্পূর্ণ হয় না, অতএব যতই হেনস্তা কর নারীকে একটা প্রকৃষ্ট স্থান দিয়ে রাখতেই হবে; সে স্থান কোথায় হবে তা’ নিয়ে জগৎ জুড়ে একটা বিতণ্ডা চলেচে; শীঘ্রই পুরাতন ব্যবস্থার একটা পরিবর্ত্তন হ’য়ে যাবে বলে’ মনে হয়। নারী মানুষ, সে আপনার একটা হেস্তনেস্ত করে’ জগতের দরবারে আপনার স্থান করে’ নেবে। কিন্তু কাঞ্চন সম্বন্ধে অন্য কথা।

 অর্থমনর্থং ভাবঘ্ন নিত্যম্। এই ত কাঞ্চনের প্রতি সনাতন গালাগাল। আমার মনে হয় একথা যিনি বলেছিলেন তিনি আমারই

 [ 9 ]

১২৯