২৩
বাসাংসি জীর্ণানি
পাগলা মাখম বলেছিল—“কাপড়ের ভিতর তুইও নেংট, আমিও নেংট, সবাই নেংট”; তা’তে মেচোহাটার মেচুনি বেটি তা’র গায়ে আঁস-জল ছিটিয়ে দিয়েছিল। কিন্তু কথাটা সত্যি; নিছক মানুষটা উলঙ্গই বটে, তা’র কোমরের কাপড়খানা বা পাজামাটা মানুষ নয়, মানুষটাকে ঢেকে রাখবারই যন্ত্রবিশেষ।
শাস্ত্র বলেচেন—মৃত্যু মানে কাপড় ছাড়া, পুরাতন ছেড়ে নূতন কাপড় পরিধান করা; এ কথার ভিতর একটু রহস্য র’য়ে গেছে। যেটা মানুষ, যেটা সত্যিকারের তুমি বা আমি, যেটা উলঙ্গ নিরুপাধিক আত্মা, সেটা ঠিক উলঙ্গই থেকে যায়; কণ্ঠী নামাবলি, আচকান টুপী, হ্যাট কোট, পাগড়ী পায়জামা পরা মনুষ্যদেহের ভিতর দিয়ে সেটা উলঙ্গই থেকে চলে’ যায়, সেটার বিকৃতিও হয় না, পরিবর্ত্তনও হয় না।
কাপড়ের ভিতর তুমি আমি উলঙ্গ থাকলেও, পরিচ্ছদের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্বন্ধ হ’য়ে যায়; তোমার আমার প্রকৃতির, সংস্কারের, mentalityর ছাপ পরিধেয়ের উপর ফুটে ওঠে। আমি শুনেচি যীশুখৃষ্টকে ক্রস্ থেকে নামিয়ে যে পরিচ্ছদে ঢাকা দিয়েছিল, সেটা
১৩৫