৩০
নিরুপদ্রবের শেষ
কি কল্লে কি হবে তা কেউ বলতে পারে না; অনেকে ভবিষ্যদ্বাণী করবার ধৃষ্টতা রাখে বটে, কিন্তু ফলাফল মিলিয়ে দেখলে কোন ভবিষ্যদ্বাণী হুবহু মিলেছে বলে’ আমার জানা নেই। সূর্য্য চন্দ্রের গ্রহণ বিষয়ে জ্যোতিষের formula আছে, সে formulaর কলে ফেলে সূর্য্যচন্দ্রের গ্রহণ পূর্ব্ব হ'তে গণনা করা যায় বটে, কিন্তু মনুষ্যজীবনে কি কল্লে কি হবে তা’র formula এ পর্য্যন্ত খুঁজে কেউ পায় নি।
আফিং খেলে মৌতাত হবেই এ পর্য্যন্ত কেউ ঠিক করে' বল্তে পারে না। আফিং খেলেও যে মৌতাত না হ'তে পারে তা’র প্রমাণ আমি কমলাকান্ত স্বয়ং— আমি একেবারেই ত এক ভরি ওজনে এসে পৌঁছাই নি, সর্ষপ পরিমাণ থেকে সুরু করে', ক্রমে মটর-ভর, তারপর “বদরী সম”, পরে “নবরঙ্গে” এসে দাঁড়িয়েছে; এই ক্রমোন্নতির কারণ হচ্চে পূর্ব্ব পূর্ব্ব অবস্থায় মৌতাত না হওয়া। অহিফেন সেবন রূপ অতি সহজ ও সরল ব্যাপারে যখন ভবিষ্যদ্বাণী চলে না, তখন এতদপেক্ষা জটিলতর ব্যাপারে যে কি কল্লে কি হবে কেউ বল্তে পারবে না তা’র আর আশ্চর্য্য কি? তবে, কি কল্লে কি হবে বলা
১৯০