বিষয়বস্তুতে চলুন

পাতা:কমলাকান্তের পত্র - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৯২৩).pdf/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

সেবা

হ’ত না কি? আর সৈনিকেরা বেতন নিয়ে যুদ্ধ করেছে বলে’ কি তাদের জান দিতে যাওয়াটা দেশহিতৈষণাই নয়? না, সে দেশহিতৈষণা তোমার দেশহিতৈষণার চেয়ে মর্য্যাদার কম বলতে হবে?

 ছেলেগুলা মুখ বাঁকাইয়া চলিয়া গেল। আমার কানে যেন আসিল—বুড়া সেকেলে ফসিল (fossil), এ যুগের ধর্ম্ম কি বুঝবে?

 প্রসন্ন দীর্ঘনিশ্বাস ফেলিয়া বলিল—কে জানে, আমার ভয় করছে। ছেলেগুলো আমার ঘরে আগুন দেবে না ত! এত খরচ হ'ল—না-হয় ও-কটাকে একটা ভোজ দিলেই হ'ত।