বিষয়বস্তুতে চলুন

পাতা:কমলাকান্তের পত্র - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৯২৩).pdf/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

অহিফেন ব্রত

মগধ বা মালবের মাঠে আফিমের ক্ষেত যে দেখে নাই সে বৃথাই জন্মেছে বলব না ত কি? লাল, নীল, সাদা— রেশমের ফুলের মত ফুল মাঠ আলো করে’ আছে; ফুলে ফুলে পালে পালে মৌনাছি সর্ব্বগায়ে পরাগ মেখে ফুলের বুকে লুটোপুটি খাচ্ছে; ক্ষণেক পরে ফুলের পাপড়ীগুলি ঝরে পড়ল; আর অমৃতের আধার আফিমের ফলগুলি মাথা উঁচু করে দাঁড়িয়ে উঠ্ল; তারপর, বলিহারি মানুষের বুদ্ধি! সূচের ডগায় বিদ্ধ হ'য়ে সে অমৃতের উৎস খুলে গেল, আফিমের জন্ম হল।

স্বর্গে ছিল অহিফেন
মর্ত্যে আনিল কে?

 সে প্রাতঃস্মরণীয় দেবদূতের নাম পুরাণে পাওয়া যায় না; কিন্তু আমার দৃঢ় বিশ্বাস—অহিংসা আর আফিম একই সময়ে একই মহাপুরুষের দ্বারা স্বর্গরাজ্য থেকে মর্ত্যে আনীত হয়েছিল। কারণ আফিমের সঙ্গে অহিংসার নিত্য সম্বন্ধ; যেখানে সত্যিকারের অহিংসা আছে, খোঁজ করলে জানবে, সেখানে অল্পবিস্তর আফিমের

৩৬