বিষয়বস্তুতে চলুন

পাতা:কমলাকান্তের পত্র - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৯২৩).pdf/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

খোদার উপর খোদকারী

কমলাকান্তও অহিফেন-গত-প্রাণ, সেটাও তা’র লক্ষণ, অতএব তা’কে আর আফিংখোর বলিও না।

 যদি বল, কেন, খোদা ইচ্ছাময়, তিনি কি মৌতাতী নয় এমন কমলাকান্ত, বা দুধে জল দেয় না এমন প্রসন্ন, ইচ্ছা করলে সৃজন করতে পারতেন না? নিশ্চয়ই পার্ত্তেন না তাই করেন নি; তা’হলে ত তিনি আরও কত অঘটন সংঘটন করতে পারতেন,—মেয়ে মানুষের হিংসা করে না এমন মেয়েমানুষ সৃজন করতে পারতেন; বিষহীন গোখুরা সৃজন করতে পারতেন, শষ্পাহারী সিংহ, মাংসাশী ঘোটক সৃজন করতে পারতেন; অমর মানুষ সৃজন করতে পারতেন; সাদা কাফ্রী ও কাল সাহেব এ সবই পরিতেন! পারতেন অথচ করেন নি, একথা আমি মানি না; করেন নি পারেন নি বলে, কারণ তাঁরও কাজের একটা বাঁধন আছে; তিনি খোদা বলে’ ত নবাব সিরাজুদ্দৌলা নন।

 থিয়েটারের অভিনেত্রীবর্গকে শ্রেণীবিশেষ থেকে আমদানী করা হয় বলে’, এক শ্রেণীর ছুঁচিবাইগ্রস্ত লোক আছেন, তাঁরা থিয়েটার দেখতে যান না। ছুঁচিবাইয়ের পশ্চাতে কি আছে আবিষ্কার করবার দরকার নেই; কিন্তু তাঁরা যে চোরের উপর রাগ করে’ ভুঁয়ে ভাত খান, তা’তে চোরের বড় বয়েই গেল। তাঁরা একবার ভেরে দেখেন না, সমস্ত জীবনটা যাদের সুধু অভিনয় করেই কাটে, তা’রা অভিনেত্রী হবে না ত হ’বে কে? মল্ল কেন মল্ল হবে, উকীল কেন উকীল হবে, তাঁরা একথা কেন বলেন না বুঝতে পারি না। কেউ কি দেখাতে পারেন, কোন দেশে, কখনও যুধিষ্ঠির আর সাবিত্রীকে

৫৭