বিষয়বস্তুতে চলুন

পাতা:কল্কিপুরাণ (ভুবনচন্দ্র বসাক).pdf/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০২
কল্কিপুরাণে


বিষময় আঁখি দ্বয় রূপের মাধুরী।
হেরি নাই হেন রূপ কোরো না চাতুরী॥
বিষকন্যা বলে প্রভো! কর অবধান।
চিত্রগ্রীব-ভার্য্যা আমি সুলোচনা নাম॥
বড় ভালবাসে পতি প্রাণের সমান।
আমোদ করিতে লয়ে রম্য স্থানে যান॥
এক দিন দিব্য রথে বসি দুই জন।
গন্ধমাদনের কুঞ্জে, করিনু গমন॥
কত যে রসের কথা হচ্চে দুই জনে।
হেনকালে দেখা হলো যক্ষ মুনি সনে॥
লম্বাখাঁদা মোটা কটা অতি কদাকার।
তরুণ যৌবনে আমি নিন্দা করি তাঁর॥
মোর ঠাট্টা শুনে মুনি মোরে দিল শাপ।
বিষনেত্রে কাঞ্চনীতে ভোগো গিয়ে পাপ॥
তদবধি পতিহীনা নাগিনীর সনে।
বিষনেত্রা হয়ে থাকি সদা চিন্তি মনে॥
কোন্‌ তপস্যার বলে হেরি আপনায়।
হইল অমৃত চক্ষু ধরি তব পায়॥
চলিই আনন্দে প্রভো! পতির সদন।
ঋষি-শাপ মন্দ নয়, প্রভু দরশন॥