এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪
কল্কিপুরাণে
পতি রৈতে উপপতি করে নারীগণ।
বৈধব্য যন্ত্রণা কেউ না জানে কেমন॥
অনিয়মে জল বর্ষে শস্য হানি করে
অন্ন বিনে দৈন্য প্রজা রাজা সব হরে॥
কলির প্রথম পাদে কৃষ্ণে দ্বেষ করে।
দ্বিতীয়েতে নামমাত্র কেহ নাহি ধরে॥
তৃতীয়ে জারজ জন্ম চেরে একাকার।
স্বর্গে থাকি দেবগণ না পান আহার॥
সেই খেদে দেবতারা, ধরণীরে ধরে।
ব্রহ্মার সমীপে গিয়ে নিবেদন করে।
ইতি কলি বিবরণ কথা।
কল্কির জন্ম কথা।
দেবগণে লয়ে ব্রহ্মা বিষ্ণু কাছে যান।
স্তবে তুষ্ট হয়ে বিষ্ণু করেন বিধান॥
চল সবে দেবগণ আর ভয় নাই।
এখনি নাশিতে কলি অবনিতে যাই॥
শন্তলে যাইব আমি বিষ্ণুযশা ঘরে।
সিংহলে যাউক লক্ষ্মী কৌমুদি উদরে॥