এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬
কল্কিপুরাণে
কল্কি বলে ভাল সব কহ সমাচার।
কি দেখে বেড়ালে কোথা কি স্থল আহার॥
হে নাথ! দেখিনু আজি অতি চমৎকার।
জলমাঝে দ্বীপ, নাম সিংহল তাহার॥
বৃহদ্রথ নামে রাজা কন্যা এক তাঁর।
মহিষী কৌমুদীগর্ভে লক্ষ্মী অবতার॥
শুনিলে তাঁহার গুণ পাপ দূরে যায়।
কহিলে রূপের কথা যোগী মোহ পায়॥
সিংহলে ব্রাহ্মণ ক্ষেত্রি চতুর্ব্বর্ণ রয়।
চারিদিকে ঘর বাড়ী কিবা শোভাময়॥
গাছ লতা সরোধর অতি মনোহর।
কত যে রূপসী নারী ভ্রমে নিরন্তর॥
কূলেতে সারস হংস করিছে বিহার।
হেন পুরি দেখি নাই কি বলিব তার॥
রাজকন্যা পদ্মাবতী কিবা যশ গাই।
ত্রিজগতে তাঁর সমা দুটি কন্যা নাই॥
যেমন পাবর্তী শিবে পূজে বাল্যকালে।
কাটান দিবস নিশি পদ্মা সেই হালে॥