এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সিংহলে কল্কির আগমন।
২৯
মূল মন্ত্রে জপে পরে দণ্ডবত করে।
নিবেদিত দ্রব্য দিও বিশ্বক্সেনাদিরে॥
সর্ব্বব্যাপী শ্রীবিষ্ণুরে চিন্তা করি মনে।
নৃত্য গীত কোরো হরি নাম উচ্চারণে॥
পরেতে নির্ম্মাল্য শিরে করিয়ে ধারণ।
নিবেদিত দ্রব্য যথা করিবে ভোজন॥
হে শুক! কহিনু আমি তোমার সদন।
বিষ্ণুপূজা বিধি এই শিবের বর্ণন॥
ইতি বিষ্ণুপূজা।
সিংহলে কল্কির আগমন।
যা বলিলে পতিব্রতে! বড় তুষ্ট শুনে।
পক্ষী হয়ে মুক্তি পাই আপনার গুণে॥
দেখি নাই তোমা’সমা সুরূপসী নারী।
ত্রিভুবনে আছে কি না লক্ষ্মী বোধ করি॥
আপনারে বিয়ে করে ত্রিভুবনে কেটা।
দেখেছি সমুদ্র পারে হতে পারে সেটা॥
যে মূর্ত্তি বলিলে তুমি যদি তুলা করি।
ভিন্ন কিছু নহে দেবি! হতে পারে হরি॥