এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সিংহলে কল্কির আগমন।
৩১
শিখাব তোমারে কিবা জান তুমি সব।
নমি, বলে দিও, হর বর অসম্ভব॥
প্রণমি পদ্মারে শুক শন্তলেতে যান।
শুকে কোলে কোরে কল্কি সমস্ত সুধান॥
কোথা ছিলে এত দিন বেড়াও কোথায়
সোণার গহনা এত কে দিয়ে সাজায়॥
না দেখিলে এক দণ্ড না পারি থাকিতে।
তব সনে ইচ্ছা করি সতত রহিতে॥
নমি শুক পদ্মা কথা করে নিবেদন।
শুনে কল্কি করিলেন সিংহলে গমন॥
সিংহল সমুদ্র পার শোভা কত তার।
হাট বাট অট্টালিকা নিশান সোণার॥
হেরে কারু মতি পুরী ভুষ্ট হন্ হরি।
পুরী মাঝে সরোবর সুখী নর নারী॥
ফল ফুলে অবনত লতা বৃক্ষ যত।
পুরীর অপূর্ব্ব শোভা কহিব যে কত॥
স্নান করি বলে কল্কি এই সরোবরে।
কর স্নান, বলে শুষ্ক যাই পদ্মা-ঘরে॥
ইতি সিংহলে কল্কির আগমন।