বিষয়বস্তুতে চলুন

পাতা:কল্কিপুরাণ (ভুবনচন্দ্র বসাক).pdf/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৮
কল্কিপুরাণে

পদ্মা সখী নারী রাজা পদ্মা স্বয়ম্বরে।
ছুটে এসে কেঁদে পড়ে কল্কিপদ ধরে॥
বলে কল্কি রেবা জলে স্নান কর গিয়ে।
হইল পুরুষ ভাব জল মাত্র ছুঁয়ে॥
কল্কির প্রভাব দেখি যত রাজাগণ।
প্রণাম করিয়ে স্তব করে আরম্ভণ॥

 ইতি পদ্মার সঙ্গে কল্কির বিবাহ।

নরপতিগণের স্তব।

জগতের কারখানা মায়া আপনার।
আবার মায়ার বলে হয় ছারখার॥
প্রাণি শূন্য ত্রিভুবন দেখি জলময়।
মীনরূপে ধর্ম রক্ষা কর দয়াময়॥
জয় জগদীশ জয় জগত আধার।
জগত জীবন প্রভো মায়ার সংসার॥

যবে দানবেরা ইন্দ্রে পরাজয় করে।
মহাবলী হিরণ্যাক্ষ দেবেরে সংহারে॥
তখন বরাহ মূর্ত্তি করিয়ে ধারণ।
দৈত্য নাশী রাখ পৃথ্বী অহে ভগবন॥