এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
রামায়ণ।
৬৫
পুত্ত্র সাথে কুথোদরী নাশি কল্কি কন।
হরিদ্বারে কিছু কাল করিব হরণ॥
প্রাতে উঠে দেখে কল্কি মুনি শত শত।
করিয়ে গঙ্গায় স্নান হন সমাগত॥
গঙ্গা তটে পিণ্ডারকে করি অবস্থান।
জাহ্নবীর হেরে শোভা আর নিত্য স্নান॥
ইতি কুথোদরী বধ।
রামায়ণ।
দেখি কল্কি কতিপয় মুনি আগমন।
জিজ্ঞাসে সৎকার কোরে কেবা কি কারণ॥
এতেক মহর্ষি তেজী দেখি বিদ্যমান।
নিশ্চয় জানিনু আজি আমি ভাগ্যবান্॥
নারদ গালব অত্রি ভৃগু পরাশর।
বামদেব অশ্বত্থামা কণ্ব মুনিবর।
দুর্ব্বাশা বশিষ্ঠ কৃপ একত্র হইয়া।
মরু ও দেবাপী নৃপে আগেতে করিয়া॥
যেমন হরিরে বলে ছিল সুরগণ।
সেই মত, কল্কিদেবে করে আবেদন॥