Inapprehensible, we clutch thee!
Does the fish soar to find the ocean,
The eagle plunge to find the air—
That we ask of the stars in motion
If they have rumour of thee there?
Not where the wheeling systems darken,
And our benumbed conceiving soars!―
The drift of pinions, would we hearken,
Beats at our own clay-shuttered doors.
হে অদৃশ্য জগৎ, আমরা তোমায় দেখছি।
হে অস্পর্শ জগৎ, আমরা তোমায় স্পর্শ করছি।
হে অজ্ঞাত জগৎ, আমরা তোমায় জানছি।
হে ধারণার অগম্য, আমরা তোমায় মুষ্টি দিয়ে ধরছি।
সমুদ্রকে পাবার জন্যে মাছকে কি উড়তে হয়?
আকাশকে অনুভব করবার জন্যে পাখিকে কি ডুব দিতে হয়?
যে অগণ্য গ্রহ চন্দ্র শূন্যপথে বেগে ঘূর্ণমান,
তারা তোমার খবর পেয়েছে কি না সে কথা আমরা
জিজ্ঞাসা করছি কেন?
যেখানে সেই চক্রপথে ভ্রাম্যমাণ গ্রহেরা অন্ধকার জমিয়ে আছে,
আমাদের মন যেখানে উড়তে গিয়ে হতচেতন হয়ে ফিরে আসছে—
সেখানে নয়, সেখানে নয়।
আমরা যদি শুনতে পেতুম তবে দেখতুম যে, স্বর্গের পাখার বিধুনন
আমাদের এই দেহের মৃদর্গলবিশিষ্ট দ্বারের কাছেই শোনা যাচ্ছে।
গীতাঞ্জলির কবিতায় এই অদৃশ্য অস্পর্শ অজ্ঞাত জগতের রূপ স্পর্শ রস গন্ধ অত্যন্ত সুস্পষ্ট এবং অসন্দিগ্ধ রূপে দেখিতে পাওয়া গিয়াছে বলিয়াই নবীন সাকীর দল এই কবিকে তাহাদের সকলের সেরা জানিয়া