বিষয়বস্তুতে চলুন

পাতা:কাব্যপরিক্রমা - অজিতকুমার চক্রবর্তী (১৯৫৮).pdf/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২০
কাব্যপরিক্রমা

দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে,
বন্ধু ব’লে দু হাত ধরি নে।

 গীতিমাল্য বঁধুর গলায় গীতিমাল্যের উপহার। দূরত্বের বাধা দূর হইয়া অত্যন্ত নিকট নিবিড় পরিচয়।—

বঁধুর কাছে আসার বেলায়
গানটি শুধু নিলেম গলায়,
তারই গলার মালা ক’রে
করব মূল্যবান!

 ১৩২১