বিষয়বস্তুতে চলুন

পাতা:কাব্যপরিক্রমা - অজিতকুমার চক্রবর্তী (১৯৫৮).pdf/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৩৮
কাব্যপরিক্রমা

 ব্রাউনিঙের The Boy and the Angel নামক একটি কবিতায় আছে যে, একটি কাঠুরিয়া ছেলে বনে কাঠ কাটিত আর সর্বদাই ঈশ্বরের নামগান করিত। সেই গান স্বর্গে ঈশ্বরের সিংহাসনতলে গিয়া পৌঁছিত এবং তাঁহাকে পুলকিত করিত। তিনি স্বর্গের দেবতাদিগকে বলিতেন, সূর্য চন্দ্র গ্রহ তারা যে দিবানিশি আমার বন্দনাগান করিতেছে সে গানের সুর প্রাচীন, তাহা অনাদিকাল হইতে ধ্বনিত হইতেছে। কিন্তু ঐ-যে একটি ছেলে আমায় ডাকে, ঐ ডাক আমার বুকে লাগিয়াছে—ঐ ডাকের মতো মিষ্ট ডাক আর শুনি নাই।

 ঈশ্বরের এই কথা শুনিয়া স্বর্গের দেবতাগণ লজ্জায় অধোমুখ হইলেন। এঞ্জেল গেব্রিয়েল পাখা মেলিয়া পৃথিবীতে চলিয়া আসিলেন এবং সেই বালকের দেহ ধারণ করিয়া সেই কাঠ কাটার কাজে নিরত রহিলেন। তিনি সেই কাঠ কাটেন এবং ঈশ্বরের নামগান করেন।

 বালক গেল মরিয়া। সে দেহান্তর ধারণ করিয়া রোমের পোপ হইল। পোপ হইয়া সে গির্জায় বড়ো গলায় বড়ো সুরে ঈশ্বরকে ডাকিতে লাগিল।

 ঈশ্বর বলিলেন, আমার সমস্ত সৃষ্টির সংগীত যে বন্ধ হইয়া গেল—‘I miss my little human voice!’ আমি সেই ক্ষুদ্র মানবকণ্ঠটি যে আর শুনি না।

 গেব্রিয়েল সে সুর কেমন করিয়া পাইবেন? আর পোপের সুর, সেও যে স্বতন্ত্র।

 গেব্রিয়েল তখন লজ্জিত হইয়া পোপের প্রাসাদে আসিয়া পোপকে দেখা দিলেন। বলিলেন, আমি তোমার দেহ ধারণ করিয়া তোমার সুর সাধিবার বৃথা চেষ্টা করিতেছিলাম। আমি পারিলাম না। যাও, তুমি তোমার স্থানে পুনরায় গিয়া পূর্ববৎ ঈশ্বরের নামগান করো।

 ব্রাউনিং এই The Boy and the Angel কবিতায় যে কথাটি বলিতে গিয়াছেন তাহা ওই একটিমাত্র ‘তোমারি নাম বলব’ গানে,