এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪৬
কাব্যপরিক্রমা
the crannied wall, ব্লেকের To see a world in a grain of sand, এই শেষোক্ত উপলব্ধির কাব্যের নমুনা। ‘তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ’ এই শ্রেণীর কবিতা। ইহা হুইট্ম্যান বা এড্ওআর্ড্ কার্পেণ্টার লিখিতে পারিতেন। এ কাব্য এভোল্যুশনে জীবলীলার কাব্য।
গীতিমাল্যের সম্বন্ধে, আমার আলোচনা শেষ করিলাম। গীতিমাল্যের পরে আমরা আর কী শুনিব? কিন্তু কবির প্রার্থনা তো আমরা জানি—
সুরে সুরে বাঁশি পুরে
মোরে আরো আরো আরো দাও তান।
অতএব আমরাও সেই ‘আরো আরো আরো’র অপেক্ষায় রহিলাম।
১৩২১