বিষয়বস্তুতে চলুন

পাতা:কাব্যপরিক্রমা - অজিতকুমার চক্রবর্তী (১৯৫৮).pdf/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
জীবনদেবতা
১৯

unconscious memory of all that it has done sufficiently often to have made a permanent impression, if this be so, we can answer the above question perfectly well. অর্থাৎ, এখনকার কোনো জীবিত প্রাণীর বীজকে যদি সেই বিশ্বজীবনধারার কোনো আদিম বীজের সঙ্গে আংশিকভাবে এক বলিয়া ধরা যায় এবং সেই হেতু যদি এই বর্তমান জীবিত প্রাণীকে কোটিবৎসর—বয়স্ক বলিয়া মনে করা যায় এবং মনে করা যায় যে, সে এই সুদীর্ঘকাল এমনসকল কাজ করিয়াছে যাহা তাহার মধ্যে চিরকালের মতো মুদ্রিত হইয়া আছে, আর সেই নিগূঢ় অথচ নিশ্চেতন স্মৃতিতে সে পরিপূর্ণ, তবেই ঐ উপরের প্রশ্নের কোনো সদুত্তর প্রদান করা যাইতে পারে।

 তার পরেই তিনি বলিতেছেন—

 I suppose, then, that the fish of fifty million years back and the man of to—day are one single living being in the same sense or very nearly so, as the octogenarian is one single living being with the infant from which he has grown.

অর্থাৎ, আমার তাই মনে হয় যে, পাঁচ কোটি বৎসর পূর্বের যে মৎস্য এবং আজিকার যে মানুষ সে একই অখণ্ড প্রাণী; যেমন অশীতি বৎসরের বৃদ্ধ তাহার আপনার শৈশবকালের শিশুর সঙ্গে একই ব্যক্তি।

 স্যামুয়েল বাট্‌লার ডারুইনের ঐ জীবকোষের স্বতন্ত্র এবং স্বাধীন অস্তিত্বের মতটিকে এই দিক দিয়া মানেন যে, তাহার মধ্যে যেটা ইন্‌স্‌টি্ঙ্কট্ অর্থাৎ সংস্কার সে তাহার বহুযুগের সঞ্চিত স্মৃতি বই আর কিছুই নহে। তিনি ইন্‌স্‌টি্ঙ্কট্‌কে বলেন inherited memory এবং unconscious memory, অর্থাৎ পূর্বপুরুষাগত স্মৃতি এবং সুপ্ত স্মৃতি বই সংস্কার আর কিছুই নয়। ডারুইন দেখাইয়াছেন যে, যখন জীবকোষগণ কোনো বিশেষ শ্রেণীর প্রাণীকে আশ্রয় করিয়া এমন একটি সংস্কারের