এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
রাজা
৫৩
এইটিই দর্পণ, যে দর্পণে তিনি আপনার রূপ আপনি দেখেন। ঠাকুরদাদার এইটিই ছিল না, সেইজন্য সুদর্শনাকে দেখিবার আগে বসন্ত—উৎসবে হোলির মাতামাতির রাতে তিনি শ্রান্ত হইয়া পড়িয়াছিলেন; তাঁর মন খুঁজিয়া বেড়াইতেছিল—
পুষ্প ফুটে কোন্ কুঞ্জবনে,
কোন্ নিভৃতে রে কোন্ গহনে?
তিনি অনুভব করিতেছিলেন যে—
কাটিল ক্লান্ত বসন্তনিশা
বাহির—অঙ্গন—সঙ্গী—সনে।
কিন্তু—
উৎসবরাজ কোথায় বিরাজে?
কে লয়ে যাবে সে ভবনে—
কোন্ নিভৃতে রে কোন্ গহনে?
সকল ত্যাগের শেষে যে একটি ভোগ আছে, নিজের আধারটি প্রস্তুত না থাকিলে সে ভোগ তো পূর্ণ হয় না। ঠাকুরদাকেও তাই শেষকালে পথে বাহির হইতে হইল, দলবল সব পিছনে পড়িয়া রহিল। সুদর্শনাকেও পথে বাহির হইতে হইল, কিন্তু সে পথে আরও সহযাত্রীর দল সঙ্গে চলিয়াছে। দুজনের দুরকমের মুক্তি।
১৩২৩