________________
কৈকেয়ী। কৈকেয়ী ভাল করিয়া কাহারও মুখ পানে তাকাইতে পারিতেছে না অন্য দিকে চক্ষু রাখিয়া কথা কহিতেছে। একবার ইচ্ছা হইতেছিল বধূ জানকীকে একবার দেখি। কৈকেয়ী সীতাকে বড় আদর করিত। সীতা অযােধ্যার রাজলক্ষ্মী। সকল মহিষীর বড় আদরের ব---সীতার অশ্রুভরা চক্ষে চক্ষু স্থাপন করিলে বুঝি কৈকেয়ী এ কৰ্ম্ম করিতে পারি ত না। কৈকেয়ী এখন ও নিজ করে ভবিষ্যং ফলাফল লক্ষ্য করিতে পারে নাই। জীব যদি আপন কাযে অন্যের কিরূপ হাহাকার উঠে বুঝিতে পারিত, তবে কি মন্দ কাৰ্য্য করিতে পারিত ? অনুতাপ তখন আইসে যখন জীব আপন কৰ্ম্মের ফল প্রত্যক্ষ করে। কৈকেয়ী তখন কঁদিয়াছিল যখন দেখি ছিল অযােধ্যায় হাহাকার উঠিল তাহার জন্য, কৌশল্যাদি মহারাণীগণ বিধবা হইলেন তাহার জন্য, রামসীতার দুঃখ হইল তাহার জন্য, ভরতের চক্ষু জল নিবারণ হয় না তাহার জন্য । কৈকেয়ী তখন অনুতপ্ত হইয়াছিল যখন বুঝিয়াছিল হায়! যাহার জন্য স্বামীর মৃত্যু অগ্রাহ্য করিলাম, অযােধ্যাকে শশান করিতে কুণ্ঠিত হইলাম না, হায়! যার জন্য আমার প্রাণের রাম সীতাকে বনে দিলাম, আর যাহাকে রাজা করিয়া আমি রাজমাতা হইব সেই ভরত আমায় মা বলে না, ভরত আমার কাছে আসে না। কৈকেয়ী তথন পশ্চাত্তাপ করিয়াছিল যখন দেখিয়াছিল দশরথ