বিষয়বস্তুতে চলুন

পাতা:খোঁজে - বিভাবতী দেবী চৌধুরাণী.pdf/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

খোঁজে


ছিনু সেই বাঁশী—
অভিসার পথে
যাহার মধুর সুরটি বাজে,
কোজাগরী সাঁঝে
আলিপনা ছবি
আঁকে মোরে বধূ আঙিনা মাঝে?
ভুলে গেছি, হায়,
কোথা ছিনু আমি—
ছিলাম সেথায় লতা কি ফুল?
জাগরণ মিছা
অথবা স্বপন
কোন্‌টি আমার মনের ভূল?



২৯