বিষয়বস্তুতে চলুন

পাতা:গঙ্গাভক্তিতরঙ্গিনী.pdf/৩৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भन्नऊङिउद्धक्रिी | মিথ্যা কতু কহি নাই, কি অধৰ্ম্মে মারা যাই, কোন্‌জন দিল অভিশাপ ? রাজা যত খেদ করে, প্রভু না শুনিয়া পরে, গৰুড়েরে বলেন বামন, মিথ্যাবাদী রাজা আতি, দণ্ড কর শীঘ্ৰগতি, কর নৃপে নিগড় বন্ধন। পক্ষিরাজ আজ্ঞা পেয়ে, রাজারে ঘরিল গিয়ে, রাহু যেন ভানু গরাসিল, দেখে রাজা ত্ৰিয়মান, ভয়ে শুকাইল প্রাণ, বুক মুখ কঁাপিতে লাগিল । খগেশেরে রাজা কয়, শুন পক্ষী মহাশয়, বান্ধ কেন কি ঘাটি আমার ? অবিচারে মান যায়, দণ্ড্য হই মিছা দায়, কোথা ভূমি পাব বল আর ? খগেন্দ্র না শুনে পরে, নিগড় বন্ধন করে, বামন কছেন ইশারায়, দেখ ছবে সাবধান, বলি যে আমার প্রাণ, ভক্ত যেন বেদন না পায়। eBS