বিষয়বস্তুতে চলুন

পাতা:গলিভারের ভ্রমণ-বৃত্তান্ত (১৯১৩).pdf/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২
গলিভারের ভ্রমণ-বৃত্তান্ত।

ধরিয়া খটাখট্ শব্দ চলিতে লাগিল; বোধ হইতে লাগিল, যেন কত লোকই কাজ করিতেছে। ব্যাপারটা কি, দেখিবার জন্য কৌতূহল হইল। তখন দড়াদড়ি ও খোঁটা সত্ত্বেও যতখানি পারিলাম, মাথাটা ফিরাইয়া দেখি, মাটি হইতে এক হাত উঁচুতে একটা মঞ্চ খাটান হইয়াছে। সে মঞ্চে তাহাদের মত চার জন লোকের দাঁড়াইবার স্থান সংকুলান হয়, আর সেই মঞ্চে উঠিবার জন্য ২৷৩ টা সিঁড়িও লাগান হইয়াছে।