বিষয়বস্তুতে চলুন

পাতা:গলিভারের ভ্রমণ-বৃত্তান্ত (১৯১৩).pdf/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৮
গলিভারের ভ্রমণ-বৃত্তান্ত।

সহিত সদ্ব্যবহার করা হইবে। সহজে মুক্তি পাইবার আশা নাই দেখিয়া, আমার আর একবার বল প্রকাশ করিবার ইচ্ছা হইল, কিন্তু বাণবৃষ্টির ভয়ে তাহা হইতে বিরত হইলাম এবং ইঙ্গিতের দ্বারা তাঁহাকে জানাইলাম যে, আমার সম্বন্ধে তাঁহার যেরূপ অভিরুচি, করিতে পারেন।

 ইহাতে যথেষ্ট বিনয় ও সন্তোষ প্রকাশ করিয়া ‘হার্গো’ সদলবলে চলিয়া গেলেন। অবিলম্বে “পেপ্‌লম্ সিলান্” এই কথা বলিয়া সকলে বারংবার উচ্চ চীৎকার করিতে লাগিল। তখনই একদল লোক আসিয়া আমার বাম পাশের বন্ধনগুলি এতটা শিথিল করিয়া দিল যে, আমি ডান পাশে ফিরিতে পারিলাম। আর, ইতিপূর্ব্বেই তাহারা একপ্রকার সুগন্ধি মলম আনিয়া আমার মুখে এবং দুই হাতে মাখাইয়া দিয়াছিল। তাহাতে আষাতের সকল যাতনা কমিয়া গিয়াছিল। আহারাদির পর আমার শান্তিবোধ হইতে লাগিল; সঙ্গে সঙ্গে বেশ ঘুম আসিল। আমি প্রায় ৮ ঘণ্টা ঘুমাইয়া ছিলাম। তাহার কারণ, চিকিৎসকগণ পিপার মদের সহিত ঘুমের ঔষধ মিশাইয়া দিয়াছিল।

 তীরে উঠিয়া প্রথম যখন আমি ক্লান্তদেহে ঘুমাইয়া পড়ি, তখন প্রজাদের নিকট হইতেই রাজা আমার সংবাদ পান। পরে জানিয়াছি, এ রাজ্যের নাম “লিলিপুট্‌-রাজ্য।” লিলিপুট্‌-রাজের আদেশে সেই ঘুমন্ত