পবিত্রতা নষ্ট হইয়াছে, এবং সকলেই সাধারণ বাটীর ন্যায় ইহার ব্যবহার করে। এই মন্দির আমার বাসস্থান নির্দ্দিষ্ট হইল। মন্দিরের প্রধান ফটকটি প্রায় ৪ ফুট উঁচু ও ২ ফুট চওড়া; কাজেই এ ফটক দিয়া আমি কোনও প্রকারে মন্দির মধ্যে প্রবেশ করিতে পারিলাম। ফটকের দুই ধারে ৬ ইঞ্চি পরিমাণ দুইটি জানালা ছিল। রাজার কারিকরেরা আসিয়া সেই জানালার গরাদের সঙ্গে লোহার শিকল দিয়া আমার বাঁ পা বাঁধিয়া রাখিল!
শুনিলাম, রাজা না কি ইতিমধ্যে কোন্ এক সময়ে আমাকে দেখিয়া গিয়াছিলেন, আমি কিন্তু তখন তাহা টের পাই নাই। আরও শত শত নগরবাসী আমায় দেখিতে আসিয়াছিল, এবং শাস্ত্রীদিগের নিষেধ সত্ত্বেও, সিঁড়ি লাগাইয়া আমার দেহের উপর উঠিয়া ছুটাছুটি করিয়াছিল। অবশেষে আমার উপর কৃপাপরবশ হইয়া রাজা ঘোষণা করিয়া দিলেন, ভবিষ্যতে যে কেহ আমাকে ঐ ভাবে উৎপীড়ন করিবে, তাহার প্রাণবধ করিবেন। অতঃপর আমি নিষ্কৃতি পাইলাম।
যখন রাজার লোকেরা দেখিল, আর আমার পলাইবার কোনও উপায় নাই, তখন তাহারা আমার দেহের সকল বন্ধন কাটিয়া দিল। আমি উঠিয়া দাঁড়াইতে ও চলিতে সক্ষম হইলাম। আমাকে উঠিতে