গলিভারের ভ্রমণ-বৃত্তান্ত।
২৩
দেখিয়া লোকেরা যে কি পর্য্যন্ত বিস্মিত হইল, ও কিরূপ চীৎকার করিতে লাগিল, তাহা বর্ণনা করা যায় না।
যে শিকল দ্বারা আমার পা বাঁধা ছিল, তাহা প্রায় ২ ফুট লম্বা। সুতরাং অল্প অল্প বেড়াইতে ও মন্দিরে প্রবেশ করিয়া, প্রয়োজনমত বিশ্রাম ও শয়ন করিতে আমার কোনও ব্যাঘাত ঘটিত না।