বিষয়বস্তুতে চলুন

পাতা:গলিভারের ভ্রমণ-বৃত্তান্ত (১৯১৩).pdf/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৬
গলিভারের ভ্রমণ-বৃত্তান্ত।

তরবারির দৈর্ঘ্য ৩ ইঞ্চি হইবে; কোষ, স্বর্ণে নির্ম্মিত ও হীরক-খচিত। স্বর তীক্ষ্ণ, ও সুস্পষ্ট; আমি দাঁড়াইয়া থাকিলেও তাহা শুনিতে বা বুঝিতে আমার একটুও অসুবিধা বা কষ্ট হইত না। সম্রাট্ অনেকবার আমাকে অনেক কথা বলিলেন, আমিও প্রতিবারে তাহার প্রত্যুত্তর দিলাম; কিন্তু আমাদের মধ্যে কেহই যে অপরের কথা বিন্দুমাত্র বুঝিতে পারে নাই, তাহা বলাই বাহুল্য।

 মহিষী ও তাঁহার সখীগণের পরিচ্ছদের জাঁকজমকই বা কত! যে স্থলে তাঁহারা ভ্রমণ করিতে লাগিলেন, বোধ হইতে লাগিল, যেন স্বর্ণ ও রৌপ্যে মণ্ডিত একখানি গালিচা, সেস্থানে বিছান রহিয়াছে!

 সম্রাটের অনুচরবর্গের মধ্যে অনেক পুরোহিত ও উকিল, এটর্ণি প্রভৃতি ছিলেন। সম্রাট তাঁহাদিগকে অনুমতি করায়, সকলেই আমার সহিত অল্প বিস্তর বাক্যালাপ করিলেন। প্রত্যুত্তর দিতে, আমার যতগুলি ভাষার উপর অধিকার ছিল, সব ভাষারই প্রয়োগ করিয়া দেখিলাম; কিন্তু আমার সকল চেষ্টা ব্যর্থ হইল।