বিষয়বস্তুতে চলুন

পাতা:গলিভারের ভ্রমণ-বৃত্তান্ত (১৯১৩).pdf/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ষষ্ঠ পরিচ্ছেদ।

এইরূপে প্রায় দুই ঘণ্টাকাল আমার নিকট অতিবাহিত করিয়া, সম্রাট্, মহিষী ও অনুচরবর্গের সহিত প্রস্থান করিলেন। জনসাধারণের উৎপীড়ন হইতে আমায় রক্ষা করিবার জন্য, আমার নিকট শান্ত্রীদল নিযুক্ত হইল; তথাপি কেহ কেহ তীর ছুড়িয়া আমায় উৎখাত করিতে বিরত হইল না। একটা তীর আর একটু হইলে আমার বাম চক্ষুতে বিদ্ধ হইত, এমনও বিপদ গেল। ইহা দেখিয়া শান্ত্রীদলের অধিপতি অপরাধীদিগের মধ্যে ছয়জনকে ধরিয়া, তাহাদের হাত পা বাঁধিয়া, আমার হস্তে সমর্পণ করিয়া গেল। আমি ছয়জনকেই ডান হাতে ধরিয়া, পাঁচজনকে পকেটে পুরিলাম, আর ষষ্ঠজনকে হাতে রাখিয়া এমন ভাব করিতে লাগিলাম, যেন তাহাকে বা আস্তই গিলিয়া ফেলি! আহা, বেচারীর কি ভয়! কি কাতর চীৎকার! তার পরে যখন আমি চাকু ছুরি বাহির করিলাম, তখন তাহার ভয়ের ও কষ্টের সীমা রহিল না। কিন্তু আমি সদয়নেত্রে তাহার দিকে চাহিয়া, ছুরি দিয়া তাহার হস্তপদের সকল বন্ধন কাটিয়া দিলাম ও তাহাকে মাটীতে দাঁড় করাইয়া দিলাম! বেচারা পলাইয়া বাঁচিল। তারপরে একে একে