বিষয়বস্তুতে চলুন

পাতা:গলিভারের ভ্রমণ-বৃত্তান্ত (১৯১৩).pdf/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩০
গলিভারের ভ্রমণ-বৃত্তান্ত।

বাহির হইল যে, রাজধানী হইতে ৯০০ গজের মধ্যে অবস্থিত পল্লীগ্রাম মাত্রেই, প্রত্যহ প্রাতে আমার আহারের জন্য ছয়টী গবাদি পশু, চল্লিশটী মেষ এবং ঐ পরিমাণে অন্যান্য খা্দ্য, রুটী ও মদ প্রভৃতি সরবরাহ করিবে এবং রাজকোষ হইতে ঐ সকলের মূল্য পাইবে। তভিন্ন সম্রাট ৬০০ ব্যক্তিকে আমার পরিচারকরূপে নিযুক্ত করিয়া দিলেন, এবং ৩০০ দর্জ্জিকে আদেশ দিলেন যে, তাহারা সেই দেশের প্রথা অনুযায়ী এক সুট পোষাক আমাকে অবিলম্বে প্রস্তুত করিয়া দেয়। সম্রাট্ আরও হুকুম দিলেন যে, ছয়জন বিজ্ঞতম পণ্ডিত আমাকে সেই দেশের ভাষা শিখাইতে প্রবৃত্ত হইবেন এবং সম্রাটের নিজের, আমির ওমরাহগণের এবং অশ্বারোহী সৈন্যদলের অশ্বগণ মধ্যে মধ্যে আমার সম্মুখে বেড়াইবে, যেন ভবিষ্যতে আমাকে দেখিয়া তাহারা না ক্ষেপিয়া উঠে।

 সে দেশের ভাষা শিখিতে আমার বিলম্ব হইল না। অনেক সময় সম্রাট্ স্বয়ং আসিয়া আমার পড়াশুনার উন্নতির সম্বন্ধে তত্ত্ব লইতেন ও সন্তোষ প্রকাশ করিতেন। তাঁহার সহিত আমার মধ্যে মধ্যে কথাবার্ত্তা হইত। আমি কেবল আমার মুক্তি প্রার্থনা করিতাম। তিনিও আশ্বাস দিতেন, যথাসময়ে মন্ত্রীদিগের পরামর্শ লইয়া মুক্তির আদেশ দিবেন! আমার কোনও ভয়ের কারণ নাই, কেহ আমার সহিত অসদ্ব্যবহার করিবে না, ইত্যাদি!