বিষয়বস্তুতে চলুন

পাতা:গলিভারের ভ্রমণ-বৃত্তান্ত (১৯১৩).pdf/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৪
গলিভারের ভ্রমণ-বৃত্তান্ত।

করিলাম। উজ্জ্বল সূর্য্যকিরণে উহা ঝক্‌মক্‌ করিতে লাগিল, প্রজাবৃন্দের নয়ন ঝল্‌সিয়া গেল! সম্রাট্ তখনই উহা কোষবদ্ধ করিতে আমার অনুজ্ঞা করিলেন। কিন্তু তিনি যতটা ভীত হইবেন ভাবিয়াছিলাম, ততটা হন নাই।

 তরবারিখানি, পিস্তল দুইটি, বারুদের পাউচ ও ছট্‌রার থলি সরকারি মালখানায় চলিয়া গেল। আর সমস্ত আমি ফিরিয়া পাইলাম।