বিষয়বস্তুতে চলুন

পাতা:গলিভারের ভ্রমণ-বৃত্তান্ত (১৯১৩).pdf/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

গলিভারের ভ্রমণ-বৃত্তান্ত


প্রথম পরিচ্ছেদ।

নটিংহামসায়ারে আমার বাবার একটু ছোট খাট জমিদারী ছিল। আমরা পাঁচ ভাই, আমি তাঁহাদের মধ্যে তৃতীয়। যখন আমার বয়স ১৪ বৎসর, আমার বাবা আমাকে কেম্বিজে “ইম্যানিউএল কলেজে” পাঠাইয়া দেন, আমি সেখানে তিন বৎসর কাল খুব মন দিয়া লেখাপড়া করি। তারপর লণ্ডনের একজন বিখ্যাত অস্ত্রচিকিৎসক জেম্‌স্ বেট্‌সের নিকট বাবা আমাকে শিক্ষানবিস করিয়া দেন। আমি তাঁহার নিকট চারি বৎসর কাজ শিখি। বাবা মধ্যে মধ্যে কিছু কিছু টাকা পাঠাইতেন; আমি সেই টাকা খরচ করিয়া নৌবিদ্যা এবং কিছু কিছু অঙ্কশাস্ত্র শিখিতাম। আমার মনে কে যেন সর্ব্বদাই বলিয়া দিত, দেশ-বিদেশে ভ্রমণ করিয়াই আমার জীবনটা কাটিবে। মিষ্টার বেট্‌সের নিকট শিক্ষানবিসের কাল ফুরাইয়া গেলে, আমি বাবার নিকট চলিয়া