এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪২
গলিভারের ভ্রমণ-বৃত্তান্ত।
এই সকল পলাতক বিদ্রোহীর সাহায্য ও পরামর্শ পাইয়া, ব্লেফুস্কুরাজ উৎসাহের সহিত বিপুল নৌযুদ্ধের উদ্যোগ করিতেছেন। এ পর্য্যন্ত নৌযুদ্ধে আমাদের ৪০ খানি বৃহৎ রণপোত ও বহুসংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র পোত নষ্ট হইয়াছে, আর নাবিক ও সৈনিক লইয়া, মৃতের সংখ্যাও প্রায় ৩০ সহস্র হইবে। এবারে তাহারা যেরূপ বিরাট রণোদ্যোগ করিতেছে, না জানি, আমাদের রাজ্যের কি দশা হয়! সম্রাটের বিশেষ ভরসা আছে, আপনার যেরূপ বুদ্ধি ও বলবীর্য্য, তাহাতে, আপনি শত্রুপক্ষের রণপোতগুলির ধ্বংসসাধনে মনোযোগী হইলে, এ রাজ্যের আর কোনও বিপদই থাকিবে না।”
আমি প্রধান মন্ত্রী মহাশয়কে বিশেষরূপ ভরসা দিয়া ও সম্রাটকে আশ্বস্ত হইতে অনুরোধ করিয়া, মন্ত্রীমহাশয়কে বিদায় দিলাম; এবং ব্লেফুস্কু রাজ্যের সম্বন্ধে চিন্তা করিতে বসিলাম।