বিষয়বস্তুতে চলুন

পাতা:গলিভারের ভ্রমণ-বৃত্তান্ত (১৯১৩).pdf/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

দশম পরিচ্ছেদ।

প্রথমেই স্থির করিলাম যে, ব্লেফুস্‌কু সাম্রাজ্যের কোন লোকই যখন এ পর্য্যন্ত আমায় দেখে নাই, তখন এরূপ সাবধানে থাকিব, যেন কেহ আমায় দেখিতে না পায়; কারণ আমায় সে রাজ্যে দেখিলে, তাহারা নিশ্চিতই বিশেষ সতর্কতা অবলম্বন করিবে। অথচ রাজ্যের অবস্থা, রণপোতের অবস্থান, ইত্যাদি না দেখিলেও নয়।

 দুই রাজ্যের মধ্যে ৮০০ গজ প্রস্থ একটা সমুদ্র মাত্র ব্যবধান। অভিজ্ঞ নাবিকদিগকে ডাকাইয়া, তাহার গভীরতা কত জিজ্ঞাসা করিয়া লইলাম। জানিলাম, জোয়ারের সময় মধ্যস্থলের গভীরতা প্রায় ৪ হাত; অন্য অন্য স্থানে ২।৩ হাতের অধিক নহে! সৌভাগ্যের বিষয়, স্পাই গ্লাস্‌টী হস্তান্তর হইতে দিই নাই। ভাবিলাম, আজ এইটীর সাহায্যে সম্রাটের নিকট বিশেষ বাহাদুরী লইতে হইবে। এই ভাবিয়া গ্লাস্‌টী লইয়া, একদিন একটা পাহাড়ের আড়ালে বসিয়া, শত্রুদের দেশের ও রণপোতের অবস্থা যতদূর জানা সম্ভব, তাহা জানিয়া ও বুঝিয়া লইলাম।

 আমি গৃহে ফিরিয়াই আদেশ দিলাম যে, সে দেশের পক্ষে যতদূর সম্ভব মোটা রশারশি, লোহার দাণ্ডা ইত্যাদি আমাকে যথেষ্ট পরিমাণে দেওয়া হয়। আমি ঘুঁড়ীর মাঞ্জা-করা সুতার মতন মোটা দড়ি ও সেলাইয়ের