বিষয়বস্তুতে চলুন

পাতা:গলিভারের ভ্রমণ-বৃত্তান্ত (১৯১৩).pdf/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৬
গলিভারের ভ্রমণ-বৃত্তান্ত।

সম্রাট্ কত আনন্দ ও কত সমাদর করিয়া যে আমার অভ্যর্থনা করিলেন, তাহা বলিতে পারি না। তদ্দণ্ডেই আমায় সর্ব্বাপেক্ষা গৌরবের ও সম্মানের উপাধিতে ভূষিত করিয়া, আমার উপর তাঁহার শ্রদ্ধা প্রকাশ করিলেন।

 এইরূপে শত্রুপক্ষকে খর্ব্ব করিয়াও সম্রাটের আকাঙ্ক্ষা মিটিল না! তিনি ইচ্ছা প্রকাশ করিলেন যে, আমি আর একবার ব্লেফুস্‌কুরাজ্যে গিয়া, তাহাদের যুদ্ধের যাবতীয় আয়োজন নষ্ট করিয়া দিয়া আসি। তাহা হইলে তিনি ব্লেফুস্‌কুরাজ্যের অধীশ্বর হইয়া, পলাতক বিদ্রোহী প্রজাগণকে নিধন করিতে পারেন, ও পৃথিবীর একচ্ছত্র সম্রাট্ হইয়া, সকলকে ডিমের সরু দিকটা ভাঙ্গিয়া খাইতে বাধ্য করিতে পারেন! তাহা হইলেই তাঁহার জীবনের সকল সাধ পূর্ণ হয়! কিন্তু এ ভাবে একটা স্বাধীন জাতিকে স্বাধীনতাধন হইতে চিরবঞ্চিত করা আমার নিকট গর্হিত বলিয়া বোধ হইল; সেজন্য আমি সম্রাটের অনুরোধ রক্ষা করিতে অসম্মতি জানাইলাম। ইহাতে একদিকে সম্রাট্ আন্তরিক ক্রোধ করিলেন এবং কতকগুলি সভাসদও আমার প্রতি সাতিশয় বিরূপ হইল বটে; কিন্তু অপর দিকে আমার উচ্চ মনের পরিচয় পাইয়া, অনেকগুলি সভাসদই আমার প্রতি বিশেষ সন্তুষ্ট ও প্রীত হইলেন।

 ব্লেফুস্‌কু-রাজ দূত পাঠাইয়া সন্ধিস্থাপন করিলেন। আমার যত দূর সাধ্য, সন্ধিস্থাপন কার্য্যে দূতদিগকে সাহায্য করিলাম; তাঁহারাও আমার পরিচয় পাইয়া, নিকটে আসিয়া মিষ্টালাপ করিয়া, আমাকে