বিষয়বস্তুতে চলুন

পাতা:গলিভারের ভ্রমণ-বৃত্তান্ত (১৯১৩).pdf/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

দ্বাদশ পরিচ্ছেদ।

মন্ত্রী মহাশয়কে বিদায় দিয়াই আমি আমার কর্তব্য স্থির করিয়া ফেলিলাম যে, তিন দিন উত্তীর্ণ হইবার পূর্ব্বেই আমি ব্লেফুস্‌কুরাজ্যে প্রস্থান করিব। সম্রাটের অনুমতি একবার লওয়া আছে; নূতন করিয়া লইবার প্রয়োজন দেখিলাম না। মন্ত্রীদের মধ্যে কেহই ভাবে নাই যে, তাহাদের গুপ্ত পরামর্শ আমার নিকট ব্যক্ত হইতে পারে। কাজেই কেহ কোনও রূপ সন্দেহ করিল না।

 আমি বন্দরে গিয়াই, সর্ব্বাপেক্ষা বৃহৎ জাহাজ খানিতে আমার ব্যবহারের উপযোগী দ্রব্যাদি রাখিয়া, টানিয়া লইয়া যাইতে আরম্ভ করিলাম। এই ভাবে কোথাও হাঁটিয়া, কোথাও সাঁতার দিয়া ব্লেফুস্‌কু বন্দরে পৌছিলাম।

 আমি ব্লেফুস্‌কু-রাজ্যের ক্ষতি করিয়াছিলাম, কিন্তু সে রাজ্যের সকলেই যথেষ্ট আদরের সহিত আমার অভ্যর্থনা করিল। যে দুইজন আমাকে বন্দর হইতে রাজধানী পর্য্যন্ত পথ দেখাইয়া লইয়া যাইতে স্বীকৃত হইল, তাহাদিগকে আমি দুই হাতের উপর দাঁড় করাইয়া লইয়া চলিলাম, তাহারা আমায় পথ বলিয়া দিতে লাগিল। প্রাসাদ হইতে আন্দাজ দুই শত গজ দূর থাকিতে, আমি তাহাদিগকে নামাইয়া দিলাম। তাহারা সম্রাটকে আমার আগমন সংবাদ দিতে গেল। প্রায় এক ঘণ্টা