বিষয়বস্তুতে চলুন

পাতা:গলিভারের ভ্রমণ-বৃত্তান্ত (১৯১৩).pdf/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ত্রয়োদশ পরিচ্ছেদ।

১৭০১ সালের ২৪শে সেপ্টেম্বর প্রাতে ৬টার সময় যাত্রা করিলাম। অনুকূল বায়ুভরে সমস্ত দিন সাগরে ভাসিয়া, সন্ধ্যা ৬টার সময় একটী দ্বীপে পৌঁছিয়া সেখানে নঙ্গর ফেলিলাম। দেখিলাম, দ্বীপটি নির্জ্জন, একেবারে জনপ্রাণী হীন। তথায় আহারাদি করিয়া রাত্রি যাপন করিলাম।

 প্রাতে, সূর্য্যোদয়ের পূর্ব্বেই নিদ্রাত্যাগ করিয়া, আহারাদি সমাপন করিলাম, এবং সুর্য্যোদয় হইবামাত্র নঙ্গর তুলিয়া, পকেট্‌-কম্পাসের সাহায্যে পূর্ব্বদিন যে পথে আসিয়াছিলাম, ঠিক সেই পথ ধরিয়া অগ্রসর হইতে লাগিলাম। কিন্তু সেদিন কোনও রূপ স্থল দেখিতে পাইলাম না। পরদিন অপরাহ্ণ প্রায় তিনটার সময়, দূরে মাস্তলের ও পালের মতন একটা কিছু দেখিতে পাইলাম। উহা যে একখানি জাহাজ তাহাতে আর সন্দেহ রহিল না। আমি কতই উচ্চ চীৎকার করিলাম; কিন্তু কোনও প্রত্যুত্তর পাইলাম না। প্রাণপণ করিয়া নৌকা চালাইতে লাগিলাম। প্রায় আধ ঘণ্টা পরে জাহাজের লোকেরা আমার নৌকা দেখিতে পাইয়া নিশান উড়াইয়া দিল, ও একটা তোপধ্বনি করিল। আবার স্বদেশে ফিরিব, আবার প্রিয়জনবর্গের মুখ দেখিতে পাইব—এই ভাবিয়া আমার যে কি আনন্দ হইতে লাগিল, তাহা বর্ণনা করা দুঃসাধ্য। ২৬শে সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার সময় আমার নৌকা জাহাজের পার্শ্ববর্তী