বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতবিতান.djvu/১১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৮৬
গীতবিতান - ৩
বসুমল্লিক (জয়সিংহ), অন্নদাপ্রসাদ ঘোষ (মন্ত্রী), ভূতনাথ মিত্র (চাঁদপাল), বেণীমাধব দত্ত (নয়নরায়) এবং মণীন্দ্রনাথ মুখোপাধ্যায় (গুণবতী) ইহাতে অভিনয় করেন। উক্ত অভিনয়ের অনুষ্ঠানপত্রে এই তিনটি গানই পাওয়া যায়। ৪৮-সংখ্যক রচনা এপর্যন্ত অপর কোনো গ্রন্থে পাওয়া যায় নাই ।
৭৮৫।৫২
খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে॥ ‘সোনার তরী’র অন্তর্গত এই কবিতার রচনাকাল: ১৯ আষাঢ় ১২৯৯। ‘ভারতী’তে ১২৯৯ চৈত্রে ইহার স্বরলিপি প্রকাশিত হয়।
৭৮৬-৮৮।
৫৩-৫৭ -সংখ্যক রচনাবলী সংশোধিত ‘গান’ (১৯০৯ খ্রীস্টাব্দ) গ্রন্থ হইতে সংকলিত। ৯৬৩ পৃষ্ঠায় চতুর্থ টীকা দ্রষ্টব্য।
৭৮৬।৫৩-৫৪
‘চিত্রা’ (ফাল্গুন ১৩০২) কাব্যের অন্তর্গত।
৭৮৬।৫৫
কাব্যগ্রন্থাবলীর অন্তর্গত ‘চৈতালি’ (আশ্বিন ১৩০৩) কাব্যের ‘গান’ রচনার প্রথম ও শেষ স্তবক, মধ্যবর্তী স্তবক বর্জিত; ইহার রচনা: ২৯ চৈত্র [১৩০২]
৭৮৭-৯১
৫৬-৬১ সংখ্যা ‘কল্পনা’ (বৈশাখ ১৩০৭) কাব্যের অন্তর্গত ।
৭৮৮।৫৮
‘কল্পনা’ কাব্যে পাঠান্তর মুদ্রিত আছে। স্বরলিপি-সহ বর্তমান পাঠ কবির হস্তাক্ষরে পাওয়া গিয়াছে। প্রচলিত ‘অখণ্ড’ গীতবিতানে তাহার প্রতিলিপি দ্রষ্টব্য।
৭৮৯-৯০
৫৯-৬০ -সংখ্যক রচনা ‘কল্পনা’ কাব্যে পূর্বাপর সুর তালের উল্লেখসহ মুদ্রিত। ৬০-সংখ্যক গানের সূচনা (ইন্দিরাদেবীর স্মৃতিঅনুযায়ী) এইরূপ—
I  গা গা -া গা গা -া গা -া গা
  কি সে র্ রে শ্ শ্রু
  মা মা -গা I রা রা -গা -া সা সা
  রে কি সে র্ রে
  রা -া রা রা -া -গা I সা -গা -রা
  দী র্ শ্বা স্ ন্
  গা -া -া -া -া -া -া -া -মা I
  ধু