এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৮৮
গীতবিতান - ৩
| (১৩১৪) প্রকাশিত হয়। গ্রন্থে কোনো কোনো অংশ পরিবর্তন করিয়া, কোনো কোনো অংশ নূতন যোগ করিয়া, রবীন্দ্রনাথ বাংলা ১৩৩১ সালের চৈত্রে বা পরবর্তী বৈশাখে ‘চিরকুমার সভা’ নাম দিয়াই যে নাটক লিখিয়া দেন তাহা ১৩৩২ সালে বহুদিন ধরিয়া (প্রথম অভিনয়: ২ শ্রাবণ ১৩৩২) সাধারণ রঙ্গমঞ্চে বিশেষ সাফল্যের সহিত অভিনীত হয়। বর্তমান গ্রন্থে উল্লিখিত সমুদয় সংস্করণ দেখিয়াই গানগুলির সংকলন।
| |
| ৭৯৬।৮২ | মনোমন্দিরসুন্দরী॥ ইহাও ‘চিরকুমার সভা’য় অক্ষয়কুমারের গান। ১৩২১ সালের ‘গান’ অবধি ইহার যে রূপ ছিল তাহাতে কতকগুলি নূতন ছত্র যোগ করিয়া বর্তমান পাঠটি ১৩২৭ সালে ‘গান’ গ্রন্থের নূতন সংস্করণে মুদ্রিত হয়। প্রচলিত ‘চিরকুমার সভা’তেও এই পাঠই আছে ।
|
| ৭৯৭।৮৩ | ‘শিশু’ কাব্যে (কাব্যগ্রন্থ: দশম ভাগ: ১৩১০) যে কবিতা আছে এই রচনা তাহারই সংক্ষিপ্ত রূপ। ১৩৩৮ সালের ‘গীতোৎসব' (২৮, ২৯, ৩১ ভাদ্র ও ১ আশ্বিন) উপলক্ষ্যে কবি ইহাতে সুর দেন ও বালক নটের নৃত্য-সহযোগে তাহারই রূপ দেন ।
|
| ৭৯৭।৮৪ | শারদোৎসব (১৩১৫) হইতে সংকলিত।
|
| ৭৯৮। | ৮৫, ৮৬, ৮৮ ও ৮৯ সংখ্যা ‘প্রায়শ্চিত্ত’ নাটক (১৩১৬) হইতে গৃহীত
|
| ৭৯৮-৯৯ | ৮৭ ও ১০ -সংখ্যক গান ‘ভারতী’ মাসিক পত্রিকায় প্রকাশিত ‘বৌঠাকুরানীর হাট’এর অঙ্গীভূত, যথাক্রমে ১২৮৮ মাধ ও ১২৮৯ আশ্বিনে মুদ্রিত।
|
| ৭৯৯।৯১। | ‘বৌঠাকুরানীর হাট’ হইতে গৃহীত।
এই প্রসঙ্গে বলা বাহুল্য হইবে না যে, ‘বৌঠাকুরানীর হাট’ ১২৮৮ কার্তিক হইতে ১২৮৯ আশ্বিন পর্যন্ত ধারাবাহিক ভাবে ‘ভারতী’তে মুদ্রিত হওয়ার পরে ওই বৎসরেই (১৮০৪ শক) গ্রন্থাকারে প্রকাশিত হয়। ‘প্রায়শ্চিত্ত’ নাটকখানি ‘বৌঠাকুরানীর হাট’ গল্পেরই বিষয়বস্তু লইয়া রচিত। উহার বিজ্ঞাপনে রবীন্দ্রনাথ |