বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতবিতান.djvu/১১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গ্রন্থপরিচয়
৯৯৫
বালক’ অথচ বন্ধুপরিজনপ্রশংশিত কবি, তাহাকে ‘গুপ্তসভার মেম্বর করিয়াছে— সেখানকার সে Poet Laureate’, এবং ‘যখন সকলে একসঙ্গে ইহা [সংকলিত গানটি] গাহিয়া উঠিল, চারুর আপনাকে সেক্‌স্‌পিয়ারের সমকক্ষ বলিয়া মনে হইতে লাগিল।’ উল্লিখিত ‘সঞ্জীবনী সভা’র সহিত রবীন্দ্রনাথের যোগ, সেই মণ্ডলীতে কবি হিসাবে তাঁহার সমাদর, তাঁহার তখনকার বয়স এবং কৈশোরোচিত উৎসাহ, এমন-কি ‘জীবনস্মৃতি’তে বর্ণিত (স্বাদেশিকতা অধ্যায়ের শেষ অংশে) বৃদ্ধ রাজনারায়ণবাবু আর তরুণ সকল সভ্য মিলিয়া সমবেত গান গাওয়ার দৃশ্য— স্নেহশীলা ভগিনী স্বর্ণকুমারীদেবী গল্পচ্ছলে প্রায় সব কথাই বলিয়াছেন ও সবটারই একটি বাস্তব ছবি আঁকিয়াছেন দেখা যায়।

 ‘রবীন্দ্রগ্রন্থপরিচয়’ (প্রথম সংস্করণ : পৌষ ১৩৪৯) গ্রন্থে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গানটি যে রবীন্দ্রনাথেরই রচনা, ইহা আমরা কবির নিজের মুখেই শুনিয়াছি’।

 শ্রীশান্তিদেব ঘোষের সাক্ষ্যও অনুরূপ।[]

৮১৯।৮ ১২৮৪ আশ্বিনের ভারতীতে মুদ্রিত ও ‘রবিচ্ছায়া’য় সংকলিত ৷
৮১৯-২০। ৯-১১ -সংখ্যক রচনা ‘গানের বহি’তে মুদ্রিত আছে।
‘কে এসে যায় ফিরে ফিরে’ ‘কল্পনা’ হইতে; রচনা : ১৩০৪।
৮২১-২২। ১৩ ও ১৪ -সংখ্যক গান ১৩১০ সালের ‘কাব্যগ্রন্থ’ অষ্টম ভাগে প্রথম সংকলিত হয়।
৮২৩।১৫ ‘ওরে ভাই, মিথ্যা ভেবো না’ ‘সঙ্গীতপ্রকাশিকা’র ১৩১২ পৌষ সংখ্যায় স্বরলিপি-সহ প্রকাশিত। তৎপূর্বে ইহা ‘ভাণ্ডার’ মাসিক পত্রের কার্তিক সংখ্যায় মুদ্রিত হইয়াছিল।
৮২৩।১৬ ‘আজ সবাই জুটে আসুক ছুটে’ কবির অন্যতম পাণ্ডুলিপি হইতে সংকলিত। রচনা : ২৪ আশ্বিন [১৩১২]।
৮২৭-৫৮। ১-৮৩ সংখ্যা। পূজা ও প্রার্থনা।—

  1. রবীন্দ্রনাথের একটি গান : দেশ : ২৬ চৈত্র ১৩৫০/ পৃ ২৫৭