বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতবিতান.djvu/১১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গীতবিতান -৩
৮২৭/১
শক ১৭৯৬ ফাল্গুনের (১২৮১) ‘তত্ত্ববোধিনী পত্রিকা’ হইতে; তখন কবির বয়ঃক্রম চতুর্দশ বৎসর মাত্র। ইহা গুরু নানকের যে গানের প্রথমাংশের ভাষাস্তর, তাহা পরে দেওয়া গেল (‘ব্রহ্মসঙ্গীত’ গ্রন্থে আরও বারো ছত্র দেখা যায়)—

জয়জয়ন্তী। তেওরা
গগনময়্ থাল, রবি চন্দ্র দীপক বনে,
তারকা-মণ্ডলা জনক মোতি।
ধূপ মলয়ানিলো, পৱন চৱঁরো করে,
সকল বনরাই ফুলস্ত জ্যোতি।
ক্যায়্সী আরতি হোৱে ভৱখণ্ডনা তেরী আরতি,
অনাহত শব্দ বাজন্ত ভেরী।[]

—ব্রহ্মসঙ্গীত

বাংলা গানের রচয়িতা সম্পর্কে পূর্বে নানা সংশয় থাকিলেও, কবির জীবদ্দশায় ‘রবীন্দ্র-রচনাপঞ্জী'তে লেখা হয়—

আদি ব্রাহ্মসমাজ হইতে প্রকাশিত ‘ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি’ (দ্বিতীয় ভাগ) পুস্তকে ইহা জ্যোতিরিন্দ্রনাথের নামে বাহির হইয়াছে। রবীন্দ্রনাথ মনে করেন, এটি তাঁহার রচনা।

—শনিবারের চিঠি ১০।১৩৪৬।পৃ ৫৯০
৮২৭।২
‘প্রবাসী’ (চৈত্র ১৩২০) হইতে। অমৃতসর-গুরুদরবারে-প্রচলিত ভজনের অনুস্থতি। মূল গান[] নিম্নে দেওয়া গেল—

সিন্ধুড়া। তেতালা
এ হরি সুন্দর, এ হরি সুন্দর!
তেরো চরণপর সির নাৱেঁ।
সেৱক জনকে সেৱ সেৱ পর,
প্রেমী জনাঁকে প্রেম প্রেম পর,


  1. ‘শতগান’ গ্রন্থে ঈষৎ ভিন্ন পাঠ ও স্বরলিপি আছে। রবীন্দ্রনাথের রূপান্তর গ্রন্থেও (১৩৭২/পৃ ১৯৪) সংকলন অন্যরূপ।
  2. ‘প্রবাসী’তে ঈষৎ ভিন্ন পাঠ আছে।