বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতবিতান.djvu/১১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গ্রন্থপরিচয়
৯৯৭

দুঃখী জনাঁকে বেদন বেদন,
সুখী জনাঁকে আনন্দ এ ।
বনা-বনামেঁ সাঁৱল সাঁৱল,
গিরি-গিরিমেঁ উন্নিত উন্নিত,
সলিতা-সলিতা চঞ্চল চঞ্চল,
সাগর-সাগর গম্ভীর এ।
চন্দ্র সূরজ বরৈ নিরমল দীপা,
তেরো জগমন্দির উজার এ।

—ব্রহ্মসঙ্গীত
৮২৭-৩৯। ৩-৩৬ সংখ্যা ‘রবিচ্ছায়া’ হইতে সংকলিত। অধিকাংশই বাংলা ১২৮৭ সাল বা ১৮০২ শক (কবির বয়ঃক্রম ২০ বৎসর) হইতে নিম্নলিখিত ক্রমে ‘তত্ত্ববোধিনী পত্রিকা’য় প্রকাশিত—
৩-৬, ১২ ফাল্গুন ১৮০২ শক
৭-১০ ফাল্গুন ১৮০৪
১১,১৩ জ্যৈষ্ঠ ১৮০৫
১৪-১৮ ফাল্গুন ১৮০৫
১৯-২০ জ্যৈষ্ঠ ১৮০৬
২১ ভাদ্র ১৮০৬
৩৬ কার্তিক ১৮০৬
২২-২৩ ও ২৬ অগ্রহায়ণ ১৮.৬
২৪-২৫ ও ২৭-৩৪ ফাল্গুন ১৮০৬
৩৫ বৈশাখ ১৮০৭
৮৪০-৪১। ৩৭-৩৮ সংখ্যা ‘রাজর্ষি (১২৯৩) উপন্যাসে বালক ধ্রুবের গান। ‘হরি তোমায় ডাকি’ (৩৭) গানের ‘বালক’ পত্রে (ভাদ্র ১২৯২) প্রকাশিত বা ‘রাজর্ষি’তে মুদ্রিত পাঠ ঈষৎ ভিন্ন; বহু ব্রহ্মসংগীতসংকলনে যে পাঠ দেখা যায় এ স্থলে তাহাই গৃহীত। ‘আমায় ছজনায় মিলে’ (৩৮) ‘তত্ত্ববোধিনী পত্রিকা’য় ফাল্গুন ১৮০৮ শকে (১২৯৩) প্রকাশিত।