এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০০৬
গীতবিতান - ৩
৮৭৩।৬
|
ভারতী: কার্তিক ১২৮৫। |
৮৭৩-৭৪।৭-৮
|
ভারতী: আষাঢ় ১২৮৬। |
৮৭৫।১০
|
ভারতী: ফাল্গুন ১২৮৬। |
৮৭৫।১১
|
ভারতী: ফাল্গুন ১২৮৫। |
৮৮৩।২১
|
ভারতী: চৈত্র ১২৮৬/পৃ ৫৫৫: গাথা (খড়্গ-পরিণয়) -শীর্ষক একটি দীর্ঘ কবিতার অন্তর্গত। স্বর্ণকুমারীদেবীর উক্ত কবিতা তাঁহার ‘গাথা’ কাব্যে সংকলন-কালে মূল কবিতায় প্রয়োজনীয় পরিবর্তনপূর্বক গানটি বর্জিত হইয়াছে। |
৮৮৯।৪৫-৪৬
|
বাংলা ১৩০০ বৈশাখের ‘গানের বহি’তে মুদ্রিত। |
৮১০।৪৭-৪৮
|
'স্বরলিপি-গীতিমালা’ (১৩০৪ সাল) হইতে সংকলিত। প্রথমোক্ত গানটি পরবর্তী ‘গান’ (১৯০৯ খ্রীস্টাব্দ) গ্রন্থেও দেখা যায়। অন্য গানটি (৪৮) জ্যোতিরিন্দ্রনাথের বহুপুরাতন ১২৮৮ সালের ‘স্বপ্নময়ী’ নাটকেও পাওয়া যায়। রবীন্দ্রনাথের বহু গান ওই নাটকের অঙ্গীভূত রহিয়াছে। |
৮৯০।৪৯
|
এই রচনা মূলতঃ ‘মানসী’ কাব্যের অন্তর্গত; রচনাকাল: আষাঢ় ১২৯৪। ১৩২৬ পৌষের ‘কাব্যগীতি’তে ইহার স্বরলিপি মুদ্রিত। |
৮৯১।৫০
|
‘নৃত্যনাট্য মায়ার খেলা’র মহলা উপলক্ষে, ‘জীবনে আজ কি প্রথম এল বসস্ত’ (পৃ ৬৫৬ ও ৯১৬) গানটিতে বহুবিধ পরিবর্তন করিয়া বর্তমান গানটির রচনা হয় ১৩৪৫ সালে। উক্ত নৃত্যনাট্যের কবিকর্তৃক সংশোধিত ও সম্পাদিত যে পরবর্তী পাঠ পাওয়া গিয়াছে তাহাতে গৃহীত হয় নাই। |
৮৯২।৫১
|
বর্তমান গানটি রচনার উপলক্ষ্যও একই। আরম্ভের চারিটি ছত্র লইয়াই গীতিনাট্য ‘মায়ার খেলা’র গান (পৃ ৬৭৩)— শেষ চার ছত্র সম্পূর্ণ নূতন। নৃত্যনাট্যের পরবর্তী পাঠ হইতে পুরা গানটি কবি-কর্তৃক বর্জিত হইয়াছে। |
৮৯২।৫২
|
মূলতঃ ‘সোনার তরী’র অন্তর্গত; রচনা: ১২ আষাঢ় ১৩০০। মূল কবিতার কেবল প্রথম ও শেষ স্তবক লইয়া রচিত এই পাঠ সংশোধিত ‘গান’ (১৯০৯ খ্রীস্টাব্দ) গ্রন্থে পাওয়া যায়। |