বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতবিতান.djvu/৫৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গান।

রাগিনী পিলু। তাল খেমটা

বল্ গোলাপ, মোরে বল্, তুই ফুটিবি সখি কবে? ফুল ফুটেছে চারি পাশ, চাঁদ হাসিছে সুধা-হাস, বায়ু ফেলিছে মৃদু-শ্বাস, পাখী গাহিছে মধু রবে তুই ফুটিবি সখি করে? প্রাতে পড়েছে শিশিরকণা, সাঁঝে বহিছে দখিনা বায়,

কাছে ফুলবালা মারি মারি দূরে পাতার আড়ালে সাঁঝের তারা মুখানি দেখিতে যায়। বায়ু দূর হতে আসিয়াছে, যত ভ্রমর ফিরিছে কাছে, কচি কিশলয় গুলি রয়েছে নয়ন তুলি, তারা সুধাইছে মিলি সবে তুই ফুটিবি সখি কবে॥