এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬২৮
কালমৃগয়া
শিকার স্কন্ধে
শিকারীগণের প্রবেশ
শিকারীগণের প্রবেশ
এনেছি মোরা এনেছি মোরা
রাশি রাশি শিকার।
করেছি ছারখার,
সব করেছি ছারখার
বন-বাদাড় তোলপাড়
করেছি রে উজাড়॥
গাইতে গাইতে প্রস্থান
বনদেবীদের প্রবেশ
কে এল আজি এ ঘোর নিশীথে
সাধের কাননে শাস্তি নাশিতে।
মত্ত করী যত পদ্মবন দলে
বিমল সরোবর মন্থিয়া।
ঘুমন্ত বিহগে কেন বধে রে
সঘনে খর শর সন্ধিয়া।
তরাসে চমকিয়ে হরিণ হরিণী
স্খলিত চরণে ছুটিছে।
স্খলিত চরণে ছুটিছে কাননে,
করুণ নয়নে চাহিছে।
আকুল সরসী, সারস সারসী
শরবনে পশি কাঁদিছে।
তিমির দিগ ভরি ঘোর যামিনী
বিপদ-ঘনছায়া ছাইয়া।